গাজীপুরে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার চক্রবর্তী বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকা থেকে এক নারীর (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি। ওই নারীর পিঠে ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরনে ছিল শুধু সালোয়ার।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় একটি ঝোপের মধ্যে ওই নারীর লাশ উপুড় হয়ে পড়ে ছিল। গতকাল বেলা ১১টার দিকে এলাকার লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তাঁর বুকের নিচে দুটি এবং পিঠে ধারালো অস্ত্রের আঘাতের সাত-আটটি দাগ রয়েছে। পরনে খয়েরি রঙের সালোয়ার ছাড়া আর কোনো বস্ত্র ছিল না। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় অন্য কোথাও হত্যার পর ওই নারীর লাশ রাস্তার পাশে ফেলে রেখে গেছে। গতকাল শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।