গাজীপুরে অধ্যক্ষকে লাঞ্ছিত করায় প্রভাষক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌছ মিয়াকে লাঞ্ছিত করার ঘটনায় একই কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শরীফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলেজের ব্যবস্থাপনা কমিটি ওই সিদ্ধান্ত নেয়।
এ ছাড়া ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষকে গত সোমবার একই কলেজের প্রভাষক শরীফ হোসেন লাঞ্ছিত করেন। ঘটনাটি জানাজানি হলে ওই দিনই কলেজের শিক্ষকেরা বৈঠকে বসে দায়ী শিক্ষককে সাত দিনের মধ্যে শাস্তির দাবি জানান।
অধ্যক্ষ জানান, বিষয়টি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজকে জানানো হয়েছে। তাঁর নির্দেশে গতকাল শরীফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।