গাজীপুরে অপহরণের ৩ মাস পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপহরণের প্রায় তিন মাস পর ষষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রীকে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকা থেকে গত মঙ্গলবার রাতে পুলিশ উদ্ধার করেছে। এ সময় অপহরণের অভিযোগে সোহেল রানাকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। সোহেল গাজীপুর সদর উপজেলার মনিপুর নামাপাড়া এলাকার ফরজ উল্লাহর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার মনিপুর নয়াপাড়া এলাকার এক ব্যবসায়ীর মেয়ে (১৪) গত ২৬ জুন দুপুরে টিফিনের সময় স্কুল থেকে বাড়ি যাচ্ছিল। এ সময় বখাটে সোহেলের নেতৃত্বে কয়েক যুবক তার পথরোধ করে জোরপূর্বক একটি প্রাইভেট কারে উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে তাকে পাওয়া না গেলে স্কুলছাত্রীর মা বাদী হয়ে গত ৩০ জুন একটি সাধারণ ডায়েরি করেন।