গাজীপুরে অপহূত দুই শিশু উদ্ধার ফুফা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার মাধবপুর গ্রাম থেকে অপহূত দুই শিশুকে পুলিশ গত শুক্রবার উদ্ধার করেছে। অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে শিবলু মিয়া (৫০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাধবপুর গ্রামের আবদুল মিয়ার মেয়ে মৌসুমী আক্তার (৭) ও তার চাচা মোকলেছ মিয়ার মেয়ে মিম (৫) গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে খেলা করছিল। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। তাদের অপহরণ করা হয়েছে অভিযোগ করে গত শুক্রবার তাদের দাদা কেশব পলান জয়দেবপুর থানায় মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম বান্দটিয়া এলাকার শিবলু মিয়াকে গত শুক্রবার গ্রেপ্তার করেন জয়দেবপুরের চক্রবর্তী পুলিশ ফাঁড়ির সদস্যরা। শিবলু শিশু দুটির ফুফা। পরে তাঁর দেওয়া তথ্যমতে, গাজীপুর সদর উপজেলার জিরানী বাজার থেকে ওই দুই শিশুকে উদ্ধার করা হয়। শিবলুকে আদালতের মাধ্যমে গতকাল শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে।শিবলু মিয়া পুলিশকে জানান, বেশ কিছুদিন আগে তাদের ফুফু তাঁকে তালাক দেন। এ কারণে ক্ষোভের বশে তাদের অপহরণ করা হয়েছে।