গাজীপুরে অপহৃত শিশু টাঙ্গাইলে উদ্ধার
গাজীপুরের কাশিমপুর থেকে অপহরণের দুই দিন পর গতকাল রোববার ঝুমুর (৮) নামে এক স্কুলছাত্রীকে টাঙ্গাইলের দেওলা কালীবাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ৷ এ ঘটনায় দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাঁরা হলেন সিরাজগঞ্জের সালবড়া গ্রামের সবুজ আলম ও কাশিমপুর সরাবো এলাকার ওয়াসিম রায়হান৷
ঝুমুর গাজীপুরের কাশিমপুরের সরাবো এলাকার বাসিন্দা জাকির হোসেনের মেয়ে৷ জাকির ওই এলাকার প্রোফিউশন টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন৷
ঝুমুরের পরিবার ও পুলিশ জানায়, ঝুমুর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেিণর ছাত্রী৷ গত শুক্রবার সকালে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই পোশাক কারখানার কর্মচারী ও সরাবো এলাকার বাসিন্দা সবুজ শিশুটিকে অপহরণ করেন৷ অপহরণের পর শিশুটিকে টাঙ্গাইল এনে তার বাবার কাছে মুঠোফোনে বিকাশের মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়৷ এ সময় মুক্তিপণের টাকা না দিলে ঝুমুরকে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়৷ এ ঘটনায় জাকির ওই দিনই জয়দেবপুর থানায় জিডি করেন৷
জয়দেবপুর থানার এসআই হাফিজুর বলেন, শিশুিটকে পরিবারের কাছে দেওয়া হয়েছে৷