গাজীপুরে অস্ত্র-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার মারিয়ালী এলাকা থেকে বুধবার রাতে গাজীপুরের গোয়েন্দা পুলিশ একটি গুলি ভরা রিভলবার ও দেশীয় পাইপগানসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুরের মারিয়ালী এলাকার শাহরিয়ার আহমেদ সাকিল (২৫) ও দিনাজপুরের ঘোড়াঘাটের পাকশাও উত্তরপাড়া এলাকার আতিয়ার হোসেন (৩৩)।গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ গাজীপুর সদর উপজেলার মারিয়ালী এলাকায় বুধবার রাতে অভিযান চালায়। অভিযান চালিয়ে কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাকিলকে গ্রেপ্তার এবং তাদের বাড়ি থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃত সাকিলের স্বীকারোক্তিমতে পার্শ্ববর্তী মারিয়ালী গ্রামের বাসিন্দা আতিয়ার হোসেনকে গ্রেপ্তার এবং তাঁর হেফাজতে থাকা গুলি ভরা রিভলবার উদ্ধার করা হয়।