গাজীপুরে অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার পুবাইল সাতমারা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে জয়দেবপুর থানার পুলিশ গতকাল মঙ্গলবার সকালে চারটি গুলি ও দুটি আগ্নেয়াস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে। এরা ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের হোসেনপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে সজল হোসেন (৩০), মাদারীপুরের জালালপুর এলাকার আবুল বাসারের ছেলে নাসির উদ্দিন (৩০) ও মুন্সিগঞ্জের আনন্দপুর এলাকার ফিরোজ বেপারীর ছেলে শাকিল হোসেন (২০)। পুলিশ তাঁদের কাছ থেকে গুলিভর্তি চারটি পয়েন্ট ৩২ বোরের রিভলবার ও ৭ পয়েন্ট ৬৫ বোরের বিদেশি পিস্তল জব্দ করেছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া তিন যুবক এক মাস আগে সাতমারা গ্রামের চান মিয়ার বাড়িতে বাসা ভাড়া নেন। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় গতকাল মঙ্গলবার সকালে বাড়ির মালিক জয়দেবপুর থানার পুলিশকে জানান। পরে উপপরিদর্শক আ. করিমের নেতৃত্বে পুলিশ বাড়িটি ঘেরাও করে যুবকদের ঘর তল্লাশি করে অস্ত্রসহ তাঁদের গ্রেপ্তার করে।আ. করিম জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ডাকাতিসহ বিভিন্ন অপকর্মে জড়িত। তাঁদের মধ্যে নাসির উদ্দিন সম্প্রতি একটি মারামারির মামলায় এক মাস হাজতবাস করে জামিনে ছাড়া পান।এ ঘটনায় উপপরিদর্শক আ. করিম বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছেন।