গাজীপুরে অস্ত্রসহ দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার ভোগড়া দক্ষিণপাড়া এলাকা থেকে দুটি গ্রেনেড, একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল রোববার ডিবির সদস্যরা ক্রেতা সেজে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন। এ ঘটনায় শেরপুরের আবদুল করিম (২৯) ও পটুয়াখালীর আসলাম জমাদ্দারকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।