গাজীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ২১টি পদের মধ্যে ১৮টি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত সমিঞ্চলিত আইনজীবী সমন্বয় পরিষদের আইনজীবীরা। অন্যদিকে মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে নয়টি পদে জয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত আইনজীবীরা। গত বৃহস্পতিবার দুই জেলার আইনজীবী সমিতি ভবনে ওই দুটি নির্বাচন হয়।গাজীপুরে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের মো. আবদুস ছোবহান সভাপতি, মো. বেলায়েত হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক, মো. মকবুল হোসেন কোষাধ্যক্ষ, এস এম রফিকুল ইসলাম ও রৌশন আরা খানম সহসভাপতি, আনিছুর রহমান সহসাধারণ সম্পাদক, শাখাওয়াৎ হোসেন ভূঁইয়া পাঠাগার সম্পাদক, আম্বিয়া আফরোজা নিরীক্ষক সম্পাদক, মো. সাইফুল্লাহ সরকার সাংস্কৃতিক সম্পাদক এবং আদিলুল হাকিম, কাজী আলম, মো. আলামিন মোড়ল, বারীউল সিদ্দিক, মানিক হোসেন, মনিরুজ্জামান মনির, মোফাজ্জল হায়দার, হাফিজুর রহমান ও শিউলী সুলতানা সদস্য পদে নির্বাচিত হয়েছেন। সেখানে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে সদস্য পদে জয়ী হয়েছেন ফারজানা সুলতানা, মোস্তফা জামান ও এস এম রিয়াদুল ফেরদৌস।মানিকগঞ্জে বিএনপি-সমর্থিত প্যানেল থেকে আতাউর রহমান ভূঁইয়া সভাপতি, জসিম উদ্দিন আহমেঞ্চদ সাধারণ সম্পাদক, মহিউদ্দিন আহমদ সহসাধারণ সম্পাদক, মো. ইউনুছ আলী সিকদার অর্থসম্পাদক, মো. মহিউদ্দিন স্বপন পাঠাগার সম্পাদক, মুহামঞ্চদ মাছুদুল হক ক্রীড়া সম্পাদক, কাজী শরীফ উদ্দিন নিরীক্ষক এবং কামরুন্নাহার সেতু ও শাহীনুর রহমান সদস্য পদে জয়ী হয়েছেন।সেখানে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের আফছারুল ইসলাম সহসভাপতি, মো. আমিনুল হক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, মো. শহিদুল্লাহ হিসাব নিরীক্ষক এবং আনিসুজ্জামান চৌধুরী, মাইনুল ইসলাম ও জহিরুল ইসলাম সদস্য পদে জয়ী হয়েছেন।