গাজীপুরে আ.লীগের দুই পক্ষের সভা নিয়ে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষ সভা আহ্বান করায় দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ছাড়া পৃথকভাবে দুটি সভা করায় কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ দুই পক্ষে বিভক্ত হয়ে পড়েছে।দলীয় একাধিক সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মান্নান ওরফে শরিফ নিজেকে ভারপ্রাপ্ত সভাপতি দাবি করে গতকাল বিকেলে দলীয় কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভা আহ্বান করেন। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার আজ সোমবার সকালে উপজেলার মৌচাক এলাকায় কার্যনির্বাহী কমিটির সভা ডেকেছেন। আবদুল মান্নান তাঁর ডাকা সভায় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যকলাপ বৃদ্ধি, কমিটির শূন্য পদ পূরণ বিবিধ উল্লেখ করেছেন। অন্যদিকে কামাল উদ্দিন তাঁর ডাকা সভায় সভাপতির শূন্য পদ পূরণ, সাংগঠনিক কার্যক্রমসহ বিবিধ বিষয় আলোচনা করা হবে বলে উল্লেখ করেছেন।আওয়ামী লীগ সূত্র আরও জানায়, ২০০৩ সালের ১৬ জুন উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনের পর মেয়াদ শেষ হলেও নতুন কমিটি গঠিত হয়নি। এদিকে কমিটির পাঁচ প্রবীণ নেতার মৃত্যুর পর পাঁচটি পদই শূন্য রয়েছে।