গাজীপুরে আগুনে ঝুটের তিনটি গোডাউন পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলায় গতকাল শনিবার অগ্নিকাণ্ডে ঝুটের তিনটি গোডাউন পুড়ে গেছে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, সদর উপজেলার কোনাবাড়ী নতুন বাজার এলাকায় গতকাল ভোররাত সাড়ে চারটার দিকে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে জাহাঙ্গীর আলমের ঝুটের গুদামে প্রথমে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে কামরুল ইসলামের একটি ও জাহাঙ্গীর আলমের ঝুটের দুটি গুদাম পুড়ে যায়। পরে গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দীর্ঘ সময় চেষ্টার পর সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।ঝুটের গোডাউনের মালিকপক্ষের দাবি, এতে তাঁদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক রেজাউল করিম জানান, আগুনে অর্ধকোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।