গাজীপুরে আগুনে দুই দোকান পুড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গতকাল মঙ্গলবার দুটি দোকানে আগুন লেগে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডিপার্টমেন্টাল স্টোর ও ভাওয়াল রাজবাড়ি সড়কের একটি দোকানে এই লাগুন লাগার ঘটনা ঘটে। কামিশপুর কারাগারের ২ নম্বর ইউনিটের কারাধ্যক্ষ সুভাষচন্দ্র ঘোষ জানান, গতকাল ভোর ছয়টার দিকে কারা কর্তৃপক্ষ পরিচালিত ডিপার্টমেন্টাল স্টোরে আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে। পরে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। আগুনে প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে যায়।গতকাল ভোরে জেলা শহরের ভাওয়াল রাজবাড়ি সড়কের (পুলিশ সুপারের কার্যালয়ের বিপরীত দিকে) খান হার্ডওয়্যারের দোকানে আগুন লাগে। গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। এ ঘটনায় তিন লাখ টাকার মালামাল পুড়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানমালিকের দাবি।