গাজীপুরে আগুনে পুড়ে গেছে শতাধিক দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার চান্দিনা চৌরাস্তা এলাকায় গত মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন সূত্র জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে অনুপম আশরাফ সুপার মার্কেটে আগুন লাগে। প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কেট পরিচালনা কমিটির দপ্তর সম্পাদক মোহামঞ্চদ আলী জানান, ওই দিন প্রচণ্ড ঝড় হওয়ায় রাত থেকেই বিদ্যুৎছিল না। বিদ্যুত্হীন অবস্থায় একসঙ্গে মার্কেটের চারপাশ থেকে আগুন ছড়িয়ে পড়ার ঘটনা রহস্যজনক। মার্কেট পরিচালনা কমিটির সভাপতি সৈকত রহমান জানান, মার্কেটের পাশে স্থানীয় মাদক ব্যবসায়ীরা মাদক স্পট গড়ে তুলেছে। ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে সম্প্রতি এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব।