গাজীপুরে আগুনে পুড়েছে দুই দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর
গাজীপুর

গাজীপুর সিটি করপোরেশনের হাজির পুকুর (ছয়দানা) এলাকায় গতকাল শনিবার রাতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে গেছে। টঙ্গী ও জয়দেবপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, রাত ১১টার দিকে স্থানীয় রশিদ মার্কেটের একটি ঝাড়ুর দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পাশে থাকা হোটেলে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।