গাজীপুরে আনসারুল্লাহর দুই সদস্য গ্রেপ্তার
গাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে শুক্রবার রাতে রযাদ ব দুজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ফলগাছা গ্রামের মো. রাশেদুল ইসলাম (২৪) ও ফরিদপুরের সদরপুর থানার শোলদুরী গ্রামের বিপ্লব হোসেন (৩৩)।
র্যা ব বলছে, তাঁরা দুজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। তাঁদের কাছ থেকে দুটি ছোরা, মুফতি জসীমুদ্দিন রাহমানীর দুটি ও মুহাম্মদ আবু ইউছুফের একটি বই উদ্ধার করা হয়।
র্যা ব-১-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার রাশেদুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, ২০১৪ সালের মার্চ মাসে মুফতি জসিমুদ্দিন রাহমানীর একটি বক্তৃতা ইন্টারনেটে শোনার পর তিনি এই গোষ্ঠীর প্রতি আসক্ত হন। তিনি পোশাক কারখানায় চাকরি করার সময় আবদুল কুদ্দুস নামের এক ব্যক্তির মাধ্যমে আনসারুলাহ বাংলা টিমের সঙ্গে যুক্ত হন। পরে আনসারুল্লাহর ঢাকা বিভাগের অন্যতম সমন্বয়ক আব্বাসের সঙ্গে যোগাযোগ হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালের কোনো এক সময় রাশেদুলসহ কয়েকজন ওই আব্বাসের মাধ্যমে আল-কায়েদা নেতা আইমান আল-জাওয়াহিরির নামে ‘বায়াত’ নেন। গাজীপুর ও আশপাশের এলাকার সংগঠকের দায়িত্ব পান রাশেদুল। গ্রেপ্তার বিপ্লব হোসেন রাশেদুলের সহযোগী।