প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে জেএমবি সদস্য ছিনতাইয়ে সহায়তার অভিযোগে গতকাল শনিবার ভোরে গাজীপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) সদস্যরা তাঁকে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন মো. খোরশেদ আলমের (৩০)। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালের সাউদকান্দা এলাকায়।
র্যাব সূত্রে জানা গেছে, গতকাল ভোররাতে কোনাবাড়ীতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সম্প্রতি ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে জেএমবি সদস্য ছিনতাই ঘটনায় সহায়তার অভিযোগ রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল সকালে ত্রিশাল থানায় পাঠানো হয়েছে।