গাজীপুরে আরও একটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের পূবাইল মাজুখান এলাকার একটি জলাভূমি থেকে জয়দেবপুর থানার পুলিশ গতকাল বুধবার সকালে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে। যুবকের ডান চোখের ওপরে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। লুঙ্গি পরা নিহত যুবকের গায়ের রং শ্যামলা।মঙ্গলবার সকালে পুলিশ পূবাইলের সমরসিংহ এলাকায় ঢাকা বাইপাস সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। গতকাল বুধবার রাত পর্যন্ত তাদের পরিচয় পুলিশ জানতে পারেনি।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান জানান, মৃতদেহটি দুই-তিন দিন আগের। এ ঘটনায় মামলা হয়েছে।