গাজীপুরে আসবাব ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের দক্ষিণ ডগরি এলাকায় জাকির হোসেন (৩০) নামের এক আসবাব ব্যবসায়ী খুন হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।এলাকাবাসী ও পুলিশ জানায়, ডগরি এলাকার এক খণ্ড জমি নিয়ে স্থানীয় শাজাহান বেপারির সঙ্গে তাঁর সম্বন্ধীর ছেলে জাকিরের বিরোধ ছিল। জমিতে মাটি ফেলা নিয়ে গত বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন জাকিরকে পিটিয়ে আহত করে এবং ইট দিয়ে মাথা থেঁতলে দেয়। পরে লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, নিহত জাকিরের স্ত্রী লাইলী আক্তার বাদী হয়ে শাজাহান বেপারি এবং তাঁর তিন ছেলে সুজন, উজ্জ্বল, সুমন ও স্ত্রী কমলা বেগমসহ অজ্ঞাত ছয়-সাতজনকে আসামি করে গতকাল মামলা করেছেন।