গাজীপুরে আসামিসহ দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার চান্দনা-চৌরাস্তা এলাকা থেকে গতকাল রোববার বিকেলে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন গাজীপুর সদর উপজেলার আউটপাড়ার শিমুল (২২) ও দীঘিরচালা গ্রামের রাকিব (২৫)। এদিকে গাজীপুরে রহিমআফরোজের টায়ার লুটের মামলার পলাতক আসামি গাড়িচালক ওয়াহিদ খান (৩০) শনিবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। গত ৫ অক্টোবর রাতে চট্টগ্রাম থেকে সাভারের গোডাউনে নেওয়ার পথে রহিমআফরোজের গাড়ি থেকে পাঁচ শতাধিক ডানলপ টায়ার লুট হয়। র্যাব-১-এর সূত্র জানায়, আউটপাড়া এলাকায় রানী মেডিকেল হলে ভাঙচুর ও এক লাখ ৬০ হাজার টাকা লুটের মামলার আসামি শিমুল। রাকিবের বিরুদ্ধেও চান্দনা-চৌরাস্তা এলাকায় ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসীকাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে।