গাজীপুরে ইয়াবা ও ফেনসিডিলসহ তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার লক্ষ্মীপুরা এলাকায় গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৭০টি ইয়াবা বড়ি ও ২৫ বোতল ফেনসিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে এ অভিযান চালান। গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান জিল্লুুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে সদর উপজেলার লক্ষ্মীপুরায় অভিযান চালানো হয়। স্থানীয় মাদক ব্যবসায়ী ইদন আলীর বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে মাদক ব্যবসায়ী রনি মিয়া (২৮), সোহেল (২৪) ও মামুন মিয়াকে (২২) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজতে থাকা ৭০টি ইয়াবা বড়ি ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।