গাজীপুরে ইয়াবা ব্যবসায়ীর কারাদণ্ড
গাজীপুরে ভ্রাম্যমাণ আদালত মোহাম্মদ আলী (৩৩) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের জেল দিয়েছেন। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন ফারজানা গতকাল শনিবার এই রায় দেন। দণ্ডাদেশ পাওয়া মোহাম্মদ আলীর বাসা গাজীপুর শহরের মাধবপাড়া এলাকায়।এলাকাবাসী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) সদস্যরা বিকেলে মাধবপাড়া এলাকায় আ. রহিমের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর ছেলে মোহাম্মদ আলীকে ২৫টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামিকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১)-এর ৯(ক) মোতাবেক ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। উদ্ধার করা ইয়াবা বড়ি ঘটনাস্থলে ধ্বংস করা হয়।র্যাব-১-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবদুল বাতেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।