গাজীপুরে ইয়াবাসহ একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার মাজুখান এলাকায় গতকাল রোববার ১০০টি ইয়াবা বড়িসহ আবদুর রাজ্জাক (৪২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, অধিদপ্তরের সদস্যরা বিকেলে মাজুখানে রাজ্জাকের বাড়িতে অভিযান চালান। ওই সময় রাজ্জাকের ঘরে তল্লাশি চালিয়ে ১০০টি ইয়াবা বড়ি উদ্ধার করেন তাঁরা। গ্রেপ্তার করা হয় রাজ্জাককে।বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব বলেন, ইয়াবাসহ আবদুর রাজ্জাককে জয়দেবপুর থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।