গাজীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার লক্ষ্মীপুরা এলাকায় গতকাল বৃস্পতিবার দুপুরে ৫৮৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব-১। তাঁর নাম নাজিম উদ্দিন (২৫)।তিনি সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের বারেন্ড গ্রামের জমির উদ্দিনের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদে খবর পেয়ে র্যব-১-এর সহায়তায় গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকায় অভিযান চালায়। পরে ওই এলাকায় ইয়াবা বিক্রির সময় তাঁকে গ্রেপ্তার করে এবং পকেট থেকে ৫৮৫ পিচ ইয়াবা উদ্ধার করে।