গাজীপুরে উত্ত্যক্তকারীর কারাদণ্ড
গাজীপুরে গত রোববার বিকেলে এক ছাত্রীর উত্ত্যক্তকারীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রজব আলীর (৩৫) বাড়ি পাবনা জেলায়। তিনি গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় রিকশা চালাতেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই দিন সকাল নয়টার দিকে হোতাপাড়া এলাকায় স্কুলে যাওয়ার পথে রজব আলী ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় সে চিৎকার দেয়। এ সময় এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে দেয়। পরে জেলা প্রশাসনের অনুমতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করলে গত রোববার বিকেলে রজব আলীকে এক বছরের বিনাশ্রম দণ্ডাদেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ডগাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এলাকায় গত রোববার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ৎব-১-এর সদস্যরা অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেপ্তার করেছেন। ভ্রাম্যমাণ আদালত ওই দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এলাকার আলতাফ সিকদারের ছেলে সুলতান সিকাদার (৫০) ও একই এলাকার নাজিম উদ্দিনের ছেলে কাজীম উদ্দিন (৪৫)।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত রোববার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ৎব-১-এর সদস্যরা বড়ইবাড়ী এলাকার সুলতানের বাড়িতে অভিযান চালান। এ সময় সুলতানের ঘর থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়। ৎব সদস্যরা জানান, তাঁরা গাঁজা ব্যবসায়ী সুলতান ও সেবনকারী কাজীম উদ্দিনকে গ্রেপ্তার করেন। পরে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।