গাজীপুরে উপশহরের জমি অধিগ্রহণ প্রস্তাবের প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে সরকারের গৃহীত উপশহর প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ প্রস্তাবের প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে সদর উপজেলার মালেকের বাড়ি এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বাসিন্দারা।গতকাল বিকেল চারটা থেকে এলাকার হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে মালেকের বাড়ি এলাকায় সমাবেশস্থলে জড়ো হতে থাকে। গাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল কাদিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, গাছা ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ প্রমুখ।চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা শহরের মধ্যেই আছি। এখানে উপশহর করতে হবে কেন? রাজউকের এ স্বেচ্ছাচারিতা এলাকার মানুষ মানবে না।’স্থানীয় পূবাইল, গাছা ও বাসন ইউনিয়ন এবং টঙ্গী পৌরসভার অংশবিশেষ নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চার হাজারেরও বেশি একর জমিতে নতুন উপশহর প্রকল্প বাস্তবায়নের জন্য জমি অধিগ্রহণ করার চেষ্টা করছে বলে জানা গেছে। অবশ্য জেলা প্রশাসন বা কোনো সরকারি দপ্তর এখনো এ ব্যাপারে কিছু জানায়নি।