গাজীপুরে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ভাওয়াল রাজাদের প্রতিষ্ঠিত শতাব্দীপ্রাচীন মাণিক্যমাধবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জয়দেবপুর রথখোলার বটমূলে হাজার হাজার পুণ্যার্থীর অংশগ্রহণে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথযাত্রার শুরুতে জেলার রথমেলা পরিচালনা কমিটির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কমিটির নেতারা বক্তব্য দেন। ভক্ত-অনুরাগীরা রশি টেনে উল্টো রথযাত্রার উদ্বোধন করেন। এর আগে ২১ জুন নয় দিনব্যাপী রথযাত্রা শুরু হয়। এ উপলক্ষে রথখোলা প্রাঙ্গণে ২০ দিনব্যাপী মেলা চলছে।