গাজীপুরে উৎস বিদ্যানিকেতনে পাঠাগার স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত উৎস বিদ্যানিকেতনে পাঠাগার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের শ্রীপুরের সিংঘারদিঘি এলাকায় পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়।
বাহরাইনপ্রবাসী সিদ্ধার্থ ও বৈভবের আর্থিক অনুদানে এক হাজারের বেশি বাংলা ও ইংরেজি বই নিয়ে এ পাঠাগার প্রতিষ্ঠা করা হয়।
এর আগে স্কুল ক্যাম্পাসে শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন উৎস বাংলাদেশের চেয়ারপারসন শাহানা খান ও নির্বাহী পরিচালক মাহাবুবা মাহমুদ।