গাজীপুরে এক কারখানাকে ২৫ লাখ টাকা জরিমানা
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বর্জ্য ফেলে পরিবেশ দূষণের অভিযোগে একটি কারখানাকে ২৫ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার পরিবেশ অধিদপ্তর ওই জরিমানা আদায় করে।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার মুলাইদ এলাকার হাসিন নিট কম্পোজিট লিমিটেড নামের একটি কারখানা দীর্ঘদিন ধরে ইটিপি বন্ধ করে কারখানা চালিয়ে আসছিল। খবর পেয়ে গত ১৯ জুন ওই কারখানায় আকসিঞ্চক অভিযান চালানো হয়। টের পেয়ে ওই দিন কারখানাটির ইটিপি তাৎক্ষণিকভাবে চালু করা হয় এবং ইটিপির আউটলেট বন্ধ পাওয়া যায়। তবে দেখা যায়, কারখানার দূষিত তরল বর্জ্য পরিশোধন ছাড়াই ইটিপির ইনলেটের পাশেই একটি ড্রেন দিয়ে সরাসরি বাইরে নির্গমন করা হচ্ছে। দূষিত এ পানির রাসায়নিক পরীক্ষা করে এতে কোনো দ্রবীভূত অক্সিজেন পাওয়া যায়নি। অথচ এতে ন্যূনতম ৪ দশমিক ৮ মিলিগ্রাম দ্রবীভূত অক্সিজেন থাকা আবশ্যক। এমনকি তরল বর্জ্যে সিওডি পাওয়া যায় ২২৪ মিলিগ্রাম, যা সহনীয় মাত্রার অধিক। এ ব্যাপারে কারখানার পরিচালককে গতকাল পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে তলব করা হয়। পরে তাদের ২৫ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইটিপির ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়। কারখানা কর্তৃপক্ষ আনীত অভিযোগ স্বীকার করে এবং ত্রুটি সংশোধনের অঙ্গীকার করে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চাদ মুনীর চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।