গাজীপুরে এক দশকে দ্বিগুণের বেশি কর্মসংস্থান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে এক দশকে বিভিন্ন প্রতিষ্ঠানে দ্বিগুণের বেশি লোকের কর্মসংস্থান হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অর্থনৈতিক শুমারি-২০১৩-এর গাজীপুর জেলা রিপোর্ট প্রকাশনা সেমিনারে কর্মকর্তারা ওই তথ্য প্রকাশ করেন।
জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর স্ট্যাটিস্টিক্যাল স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক (যুগ্ম সচিব) কাইয়ুম আরা বেগম। জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক সোনিয়া আরেফিন প্রজেক্টরের মাধ্যমে শুমারির তথ্য উপস্থাপন করেন।