গাজীপুরে এক যুবকের রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানার বাড়ি বেড়াতে এসে গাজীপুরের কালীগঞ্জে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। থানা পুলিশ গতকাল শনিবার ভোর রাতে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত ব্যক্তি হলেন বরিশালের মতিউর রহমানের ছেলে মো. সোহেল মিয়া (৩০)। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন সোহেল গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খলাপাড়া এলাকায় তাঁর নানা নূরুল ইসলামের বাড়িতে বেড়াতে আসেন। গত শুক্রবার রাতের কোনো একসময় সোহেল তাঁর নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি রাতেই বাড়ির লোকজন টের পেয়ে পুলিশে খবর দেয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যা না আত্মহত্যা সেটা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই বলা যাবে।