গাজীপুরে একটি কারখানাকে ২৪ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর এলাকার মেঘনা নিট কম্পোজিট লিমিটেড নামের একটি ডাইং কারখানাকে বেআইনিভাবে বাইপাস লাইন ব্যবহার করে অপরিশোধিত ও দূষিত তরল বর্জ্য ফেলে তুরাগ নদ দূষণের দায়ে গতকাল বুধবার ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শ্রীপুর এলাকার মেঘনা নিট কম্পোজিট লিমিটেড কারখানায় ইটিপি থাকা সত্ত্বেও কারখানার মালিক ইটিপির নির্ধারিত পরিশোধন ক্ষমতার বাইরে অতিরিক্ত পণ্য উৎপাদন করায় পরিশোধন-অযোগ্য দূষিত পানি বাইপাস লাইন ব্যবহার করে খালে ফেলার সময় পরিবেশ অধিদপ্তরের টিমের কাছে ধরা পড়ে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল কারখানার মালিককে ২৪ লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া কারখানার মালিককে উৎপাদন ইটিপির পরিশোধন-ক্ষমতার মধ্যে সীমিত রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়।