গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের নান্দুয়াইন এলাকায় স্টাইলো ফ্যাশন নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল রোববার বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।জানা গেছে, বেতন বৃদ্ধি ও প্রতি মাসের সাত তারিখের মধ্যে বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে সকালে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে মালিক ও পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলে। পরে দুপুর দুইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।