গাজীপুরে ওভারব্রিজের দাবিতে মানববন্ধন স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জরুরি ভিত্তিতে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গতকাল মঙ্গলবার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন করে। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগমন্ত্রী ও সচিবের কাছে স্মারকলিপি দেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে কয়েক শ শিক্ষার্থী চান্দনার টাঙ্গাইল মহাসড়কের দক্ষিণ পাশে এ মানববন্ধন করে। পরে অনেক পথচারী ও স্থানীয় অধিবাসী কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে এতে অংশ নেন। মানববন্ধন শেষে সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা পরিবেশ আন্দোলনের সভাপতি অধ্যাপক আনোয়ার সাদত। সমাবেশে বক্তব্য দেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম এ বারী, স্থানীয় বাসন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়া, চিকিৎসক কে জেড এম নাঈম, অধ্যক্ষ নাসির উদ্দিন ভূঁইয়া প্রমুখ।