গাজীপুরে ওয়ার্ড বৃদ্ধির দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন পুবাইল ইউনিয়নে ওয়ার্ড বৃদ্ধি করার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার সকালে গাজীপুরের পুবাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান মূল বক্তব্য উপস্থাপন করে পুবাইল ইউনিয়নকে চারটি ওয়ার্ডের পরিবর্তে ছয়টি ওয়ার্ডে ভাগ করার দাবি জানান। এ সময় মনসুর আলী মৃধা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন দুলাল, মিজানুর রহমানসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। পরে সাবেক পুবাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় তাঁরা ৪৮ দশমিক ২৬ বর্গকিলোমিটার এলাকায় ৪৬ হাজার ১৬৬ জন ভোটারের সুবিধার্থে নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনের এই অঞ্চলকে ছয়টি ওয়ার্ডে বিভক্ত করার দাবি জানান।