গাজীপুরে কটন মিলসের আগুন নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ইকো কটন মিলসের আগুন দুই ঘণ্টা পর নিভিয়েছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওই কারখানায় আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ইকো কটন মিলস নামের একটি কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের খবর দিলে শ্রীপুর, জয়দেবপুর, টঙ্গী ও ভালুকা ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা দেড়টার দিকে আগুন নেভায়। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।