গাজীপুরে করোনায় দুজনের মৃত্যু, আক্রান্ত ১২৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস।
প্রতীকী ছবি

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৫৩০ ও মৃতের সংখ্যা দাঁড়াল ২৩৬।

সোমবার দুপুরে গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৩৮৯ জনের নমুনা পরীক্ষায় ১২৪ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে গাজীপুর সদর উপজেলার ৭২ জন, কালীগঞ্জের ৯, কালিয়াকৈরের ২৬, কাপাসিয়ার ৫ ও শ্রীপুরের ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

মো. খায়রুজ্জামান আরও জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ৮৯ হাজার ৮৪১ জনের নমুনা পরীক্ষায় ১২ হাজার ৫৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি আরও জানান, তবে এ পর্যন্ত জেলায় নতুন ২ জনসহ মোট ২৩৬ জন মৃত্যুবরণ করলেও সুস্থ হয়েছেন ১০ হাজার ৮৩৮ জন।