প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে প্রতিপক্ষের হামলায় গতকাল রোববার সানোয়ার হোসেন (৩০) নামের একজন নিহত হয়েছেন। তিনি গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকার কাউন্সিলর পদপ্রার্থী জবেদ আলীর কর্মী। তবে পুলিশ বলছে, নির্বাচন নয়, পাওনা টাকা নিয়ে এই খুনের ঘটনা ঘটেছে।
জয়দেবপুর থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে সানোয়ার প্রতিবেশী মনিরের কাছে তাঁর মোটরসাইকেলটি ধার চান। কিন্তু মনির মোটরসাইকেল দিতে না চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। মনির বিষয়টি তাঁর বন্ধু সোহেল রানাকে জানান। রাত ১০টার দিকে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জবেদ আলীর নির্বাচনী ক্যাম্পের পাশে সানোয়ারকে পেয়ে জিআই পাইপ দিয়ে আঘাত করেন সোহেল। গুরুতর আহতাবস্থায় গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।