গাজীপুরে কাজল হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে কাজল হত্যা মামলার রায়ে গতকাল বুধবার দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন: গাজীপুর সদর উপজেলার পূর্ব ভুরুলিয়ার হাজী সাহাজ উদ্দিনের ছেলে হুমায়ূন কবির (২৮) ও একই এলাকার কফিল উদ্দিনের ছেলে মো. নুরুজ্জামান (৩৫)।