গাজীপুরে কাপড়ের কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকায় জেএম ফেব্রিকস লিমিটেড কারখানার মালামাল রাখার কক্ষে গতকাল মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।কারখানার লোকজন জানান, ওই কক্ষে বিপুলপরিমাণ কাপড় রাখা ছিল। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই আগুনের সূত্রপাত হয় এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রথমে কারখানার শ্রমিকেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর রাত নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। কারখানার আইটি কর্মকর্তা আশীষ কুমার দাস জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তবে বিপুল পরিমাণ কাপড় পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর আহমেদ জানান, আগুন লাগার কারণ জানা যায়নি।