গাজীপুরে কারখানার গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার এলাকায় গতকাল মঙ্গলবার একটি বন্ধ কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, বেলা পৌনে ১১টার দিকে বোর্ডবাজার এলাকায় প্রায় ১০ বছর ধরে বন্ধ থাকা আলাউদ্দিন টেক্সটাইল কারখানার গুদামে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।