গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার বাসন হক মার্কেট এলাকায় গতকাল মঙ্গলবার রাতে আগুন লেগে জিসান কার্টন ফ্যাক্টরি নামের একটি কারখানা পুড়ে গেছে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভান।গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আবু জাফর আহমেদ বলেন, রাত সাড়ে আটটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।