গাজীপুরে কিশোর পোশাককর্মী খুন গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের জিরানীবাজার চক্রবর্তী এলাকায় সহকর্মীর কিল-ঘুষিতে মো. আলাল উদ্দিন (১৭) নামে এক গার্মেন্টসকর্মী খুন হয়েছে। পুলিশ খুনি সোহেল আহম্মদকে (১৭) গ্রেপ্তার করেছে। বুধবার বিকেলে স্থানীয় পলাশ হাউজিংয়ের একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার সোহেল, নিহত আলাল এবং সাইফুল ইসলাম ও ওসমান গনি নামের অপর দুই কিশোর মিলে একই ঘরে থাকত। এরা সবাই স্থানীয় নবী টেক্সটাইলে কাজ করত।নিহত আলাল উদ্দিন সিলেট সদরের মধুটিলা পীরেরগাঁও এলাকার মৃত বাহার উদ্দিনের ছেলে। গ্রেপ্তারকৃত সোহেলের বাড়িও একই এলাকায়।ঘটনার প্রত্যক্ষদর্শী সাইফুল, ওসমান ও পুলিশ জানায়, দুপুরের খাবারের পর আলাল ও সোহেল নিজেদের মধ্যে খুনসুটি করে। একপর্যায়ে তা হাতাহাতি ও কিল-ঘুষিতে রূপ নেয়। সোহেল জোরে ধাক্কা দিলে ঘরের দেয়ালের সঙ্গে আলালের মাথা ঠুকে যায়। এতে আলাল সংজ্ঞা হারিয়ে ফেলে। তাকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশপাশের লোকজন সোহেলকে আটক করে।