গাজীপুরে কিশোরী ধর্ষণের শিকার, যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার কাশিমপুরে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ধর্ষণের অভিযোগে গতকাল শুক্রবার বিকেলে রফিকুল ইসলাম (২৩) নামের এক যুবককে আটক করেছে।পুলিশ ও ধর্ষণের শিকার মেয়েটির পরিবার জানিয়েছে, গত বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে নির্জন এলাকা দিয়ে যাওয়ার সময় রফিকুল ওই কিশোরীকে রাস্তার পাশের ঝোপে নিয়ে ধর্ষণ করে। পরে সেখানেই তাকে অসুস্থ অবস্থায় ফেলে পালিয়ে যায়। লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গতকাল শুক্রবার ধর্ষণের শিকার মেয়েটি বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও চক্রবর্তী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম জানান, রফিকুলের বিরুদ্ধে এর আগেও তাঁরা এ ধরনের দুটি অভিযোগ পেয়েছেন।