গাজীপুরে কিশোরের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি ভাড়াবাড়ি থেকে গতকাল মঙ্গলবার এক কিশোরের (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই কিশোরের সঙ্গে একই কক্ষে ভাড়া থাকা আরেক কিশোরকে পাওয়া যাচ্ছে না। পুলিশের ধারণা, ওই কিশোরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।কিশোরের পরিচয় পাওয়া যায়নি। তবে সে একটি হিউম্যান হলারে চালকের সহযোগী হিসেবে কাজ করত। পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই কিশোর আরেক কিশোরের সঙ্গে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ দিঘিরপাড় এলাকার একটি বাসার কক্ষে ভাড়া থাকত। গতকাল সকালে বাড়ির আরেক ভাড়াটে ওই কক্ষের দরজা খোলা এবং মেঝেতে লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ বেলা আড়াইটার দিকে লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।