গাজীপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউটে গবেষণা পর্যালোচনা ও কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে গতকাল রোববার ইনস্টিটিউট মিলনায়তনে বার্ষিক কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান। সভাপতিত্ব করেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক রফিকুল ইসলাম মণ্ডল। পাঁচ দিনব্যাপী ওই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক, পরিচালক, ইনস্টিটিউটের বিজ্ঞানী, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ বিজ্ঞানীসহ পাঁচ শতাধিক বিশেষজ্ঞ বিজ্ঞানী অংশ নেন।কৃষি গবেষণা সূত্রে জানা গেছে, কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষি উৎ পাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য ও পুষ্টিনিরাপত্তা অর্জন, কৃষকের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দানাজাতীয় শস্য, ডাল, তেলবীজ, ফল, সবজি ও মসলাজাতীয় ফসলের দুই শতাধিক ফসলের ওপর গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। এ যাবৎ এ প্রতিষ্ঠান ৩৪১টি উচ্চফলনশীল (হাইব্রিডসহ) উন্নত জাত এবং চার শতাধিক অন্যান্য প্রযুক্তি উদ্ভাবন করেছে। দেশের বর্তমান চাহিদা অনুযায়ী প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যস্থির করাই এ কর্মশালার অন্যতম উদ্দেশ্য।কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান বলেন, দেশে মানুষ বাড়ছে, আবাদযোগ্য জমি কমছে। এ পরিস্থিতি মোকাবিলা করতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। তাই ভূমি সংরক্ষণ ও ব্যবহারের ওপর কৃষি, ভূমি ও পরিবেশ মন্ত্রণালয় একত্রে একটি নীতিমালা তৈরি করছে। ওই নীতিমালা তৈরি হলে কৃষিজমিতে যত্রতত্র স্কুল, কলেজ, শিল্প স্থাপন ও রাস্তা নির্মাণ করা যাবে না। সবকিছু হতে হবে একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে। তিনি কৃষিবিজ্ঞানী ও গবেষকদের চাকরির বয়সসীমা বাড়ানোর প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের দাবি জানান। আরও বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক (বীজ) আনোয়ার ফারুক। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ও বিএআরআইর কার্যাবলি উপস্থাপন করেন পরিচালক (গবেষণা) সিরাজুল ইসলাম।