গাজীপুরে কেব্ল ব্যবসায়ীর ওপর হামলা, মারধর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার সারদাগঞ্জ এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে এক কেব্ল ব্যবসায়ী ও তাঁর লোকজনের ওপর আওয়ামী লীগ-সমর্থক এক কেব্ল ব্যবসায়ী হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উল্টো আহত ব্যবসায়ীর চার আত্মীয়কে আটক করেছে পুলিশ।
সারদাগঞ্জের কয়েকজন বাসিন্দা জানান, কেব্ল ব্যবসার এলাকা ভাগ নিয়ে ব্যবসায়ী মোস্তফা কামাল ও স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী কর্মী হিসেবে পরিচিত ব্যবসায়ী আশরাফুল আলমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে গতকাল সারদাগঞ্জ হাজি মার্কেট পুকুরপাড় এলাকায় বৈঠক বসে। বৈঠকে একতরফা সিদ্ধান্ত দেওয়ায় মোস্তফা বিচার না মেনে বৈঠক থেকে চলে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন মোস্তফাকে মারধর করেন। তিনি দৌড়ে বাড়িতে গেলে প্রতিপক্ষের লোকজন বাড়িতে হামলা চালিয়ে তাঁকে মারধর করেন। এতে কমপক্ষে ১০ জন আহত হন।