গাজীপুরে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের ভবানীপুর এলাকায় গত শনিবার একটি সিরামিকস কারখানায় কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে একজন নিহত এবং কমপক্ষে দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নুরুল আমিন মৃধা (৩৫)। তিনি শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের বাসিন্দা ও ওই কারখানার মেকানিক্যাল ওয়ার্কার তছির উদ্দিনের ছেলে। আহত ব্যক্তিরা হলেন আক্তার হোসেন (৩০) ও জুয়েল (২৫)।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে ফার সিরামকসে কেমিক্যালের ড্রাম খুলছিলেন আক্তার ও জুয়েল। এ সময় পাশ দিয়ে নুরুল আমিন যাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে ড্রাম বিস্ফোরিত হয়। এতে নুরুল আমিনের বাঁ পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং আহত হন অন্য দুজন। অচেতন অবস্থায় নুরুল আমিনকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।