গাজীপুরে ক্রিকেট ব্যাটের আঘাতে কলেজছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জে গত মঙ্গলবার স্বপন রবিদাস (২১) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। স্বপন চাচাতো ভাইয়ের ক্রিকেট ব্যাটের আঘাতে নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্বপন নরসিংদীর পলাশ শিল্পাঞ্চল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি কালীগঞ্জের মেন্দিপুর গ্রামের রংলাল রবিদাসের ছেলে। পরিবার ও পুলিশ সূত্র জানায়, নিহত স্বপনের চাচাতো ভাই স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র কিরণ রবিদাস (১৫) মঙ্গলবার তার সঙ্গীদের নিয়ে বাড়ির উঠানে ক্রিকেট খেলছিল। পাশে অবস্থিত খেতের ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় স্বপন বাড়ির উঠানে ক্রিকেট খেলতে কিরণকে নিষেধ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কিরণ তার হাতে থাকা ব্যাট দিয়ে স্বপনের মাথার বাঁ পাশে আঘাত করে। এতে স্বপন ঘটনাস্থলেই মারা যান।