গাজীপুরে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন গতকাল সোমবার বিকেলে গাজীপুরের ভোগড়া বাইপাস চৌরাস্তা এলাকায় ক্ষতিগ্রস্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন করেছেন।পরিদর্শন শেষে আবুল হোসেন সাংবাদিকদের বলেন, রাস্তার কোনো ত্রুটি নেই। যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বেও কোনো অবহেলা নেই। মহাসড়কে জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। মহাসড়কের পাশে যে ড্রেনেজ ব্যবস্থা ছিল, তা কলকারখানা, ঘরবাড়ি নির্মাণ করে বন্ধ করে দেওয়া হয়েছে। সড়কের পাশে স্থাপিত অধিকাংশ কারখানাতেই পানিনিষ্কাশনের ব্যবস্থা নেই। তাই সড়কের এই অবস্থা।মন্ত্রী বলেন, গাজীপুরের ভোগড়াসহ আশপাশের মহাসড়কে জমে থাকা পানি তুরাগ নদে ফেলার ব্যবস্থা করতে হবে। এ জন্য উন্নত ড্রেনেজ ব্যবস্থা তৈরি করতে হবে।এ সময় মন্ত্রীর সঙ্গে যোগাযোগসচিব মো. মোজাম্মেল হক খান, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মো. শাহাবুদ্দিন, গাজীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদার, পুলিশ সুপার আবদুল বাতেন, গাজীপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।