গাজীপুরে খালেক গ্রুপের সাতটি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের জরুন এলাকায় খালেক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সাতটি প্রতিষ্ঠান গতকাল শুক্রবার রাতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বেতন বৃদ্ধিসহ শ্রমিকদের বিভিন্ন দাবির মুখে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, ওই এলাকায় খালেক গ্রুপের আট হাজার শ্রমিক এ বছরের শুরু থেকে ১০ শতাংশ বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। একই সঙ্গে তাঁরা ছুটির দিনে কাজ করার মজুরিও দাবি করেন। কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি না মানায় গত বৃহস্পতিবার ও গতকাল তাঁরা দুই দিনব্যাপী কর্মবিরতি পালন করেন। গতকাল বিকেল পর্যন্ত শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।